• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার নন্দীগ্রামে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ৪ মাসের অন্তঃসত্ত্বা

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

 

নন্দীগ্রাম (বগুড়া):

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বান্ধবীর পিতার বিরুদ্ধে। অভিযোগের পর মেডিকেল পরীক্ষায় ওই ছাত্রী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছোট দামগাড়া (মাদারতলা) গ্রামের বাসিন্দা ও আইসক্রিম বিক্রেতা মো. দোলা হোসেন (৩৫)-এর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে। ভুক্তভোগী ১২ বছর বয়সী এক স্কুলছাত্রী।

পরিবারের অভিযোগ, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী তার প্রতিবেশী বান্ধবীর খোঁজে অভিযুক্তের বাড়িতে যায়। সে সময় বাড়িতে অন্য কেউ না থাকায় অভিযুক্ত দোলা হোসেন তাকে ভয়ভীতি দেখিয়ে এবং মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর অভিযুক্ত ভুক্তভোগীকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ করে তার মা বিষয়টি জানতে চান। পরে মেয়েটি তার মায়ের কাছে ঘটনার বর্ণনা দেয়।

পরবর্তীতে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার মাধ্যমে জানা যায়, ভুক্তভোগী প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা। এরপর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে জানা গেছে।

এ ঘটনায় গত ১ জুন ২০২৬ তারিখে নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানা পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে এবং অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা তার পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশের তদন্ত ও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অভিযোগের সত্যতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd