সোনাতলা বগুড়াঃ
বগুড়ার সোনাতলা উপজেলায় ১ গ্রাম গাঁজাসহ মোঃ নুরনবী (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বুধবার (৩ জুন) ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে উপজেলার পূর্ব তেকানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান চলাকালে পূর্ব তেকানী গ্রামের বাসিন্দা মোঃ নুরনবীকে ১ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত নুরনবী উপজেলার পূর্ব তেকানী গ্রামের মোঃ আমিরুর ইসলামের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।