গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় জুয়া খেলার সময় পুলিশের অভিযানে ৫ জন জুয়ারুকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভাঙ্গা ডিপবাজার গোরস্থানপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় গাইবান্ধা সদর থানা পুলিশ। অভিযানের সময় আঃ হালিমের পতিত জমিতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর হোসেন (৩২), রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), মেহেদী হাসান (৩৮) এবং শহিদুল ইসলাম (৪৭)। তাদের সকলের বাড়ি রামচন্দ্রপুর এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৯, তারিখ ৫ জুন ২০২৬। পরে তাদের আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ জুয়া, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত