• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

মিরপুরের আলোচিত রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্ত্রীর মৃত্যুদণ্ড

Reporter Name / ৩৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মিরপুর এলাকার বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ, ময়নাতদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করে আদালত আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে মনে করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেন।
মামলাটি রাজধানীসহ সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শিশু রামিসার ওপর নির্মম নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ সোচ্চার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd