• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়ার গাবতলীতে খুঁটিতে বেঁধে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ

Reporter Name / ৪১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বগুড়ার গাবতলীতে খুঁটিতে বেঁধে বিএনপি সমর্থককে মারধরের অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক বিএনপি সমর্থক ভ্যানচালককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, রহিমারপাড়া গ্রামের বাসিন্দা সুমন আলী (৩৫) দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে জমিজমা নিয়ে বিরোধে জড়িত ছিলেন। এ বিরোধের জেরে গত ৫ জুন সকাল প্রায় ৮টার দিকে স্থানীয় আদুর বাজারে নাস্তা শেষে বাড়ি ফেরার পথে তার ওপর হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রের দাবি, ওঁত পেতে থাকা কয়েকজন ব্যক্তি সুমন আলীর পথরোধ করে তাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, মাথায় গুরুতর আঘাতের কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং মস্তিষ্কজনিত জটিলতা দেখা দিয়েছে।

রহিমারপাড়া গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সাফি (বাবলু ব্যাপারী) অভিযোগ করেন, হামলায় জড়িতরা স্থানীয় আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মী। এ ঘটনায় সুমন আলীর স্ত্রী পলি বেগম বাদী হয়ে ঘটনার দিন রাতেই গাবতলী থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে আমিনুল ইসলাম মহিদুলসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্ত প্রতিবেদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দিয়েছেন।

এ বিষয়ে গাবতলী থানার ওসি রাকিব হোসেন বলেন, “ঘটনার তদন্ত চলছে। গোপন ও প্রকাশ্য উভয়ভাবেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd