• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার শাজাহানপুরে বিউটি পার্লারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

বগুড়া, ১৪ জুন: বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের ‘সনি’স বিউটি পার্লার অ্যান্ড ফ্যাশন হাউজ’-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সোনিয়া।

রোববার বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব এবং কয়েকটি স্থানীয় পত্রিকায় মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রকাশ করা হয়েছে, যা তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করেছে।

সোনিয়ার অভিযোগ, প্রতিবেশী মিজান নামের এক ব্যক্তি তার স্ত্রী ও ভাবীকে নিয়ে বিউটি পার্লারে এসে ৫ হাজার ২০০ টাকার সেবা গ্রহণ করেন। পরে টাকা পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। গত ৯ জুন পাওনা টাকা চাইতে গেলে মিজান ও তার পরিবারের সদস্যরা তাকে গালিগালাজ, শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেন বলে তিনি দাবি করেন।

এ ঘটনায় তিনি শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

তিনি আরও অভিযোগ করেন, ওই ঘটনার পর প্রতিপক্ষ নিজেদের বাড়ি ও হ্যাচারিতে ভাঙচুর চালিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনে। পাশাপাশি তাকে রাজনৈতিক নেত্রী, হিপনোটাইজারসহ বিভিন্ন ভিত্তিহীন অপবাদ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে একতরফা ভিডিও ও সংবাদ প্রচার করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সোনিয়া নিজেকে একজন সাধারণ গৃহিণী ও ক্ষুদ্র নারী উদ্যোক্তা হিসেবে পরিচয় দিয়ে বলেন, ‘পরিকল্পিতভাবে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং আমার সন্তান ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সংশ্লিষ্ট প্রশাসনের তদন্তের অপেক্ষা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd