• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি, ৫ জনের ১০ বছরের কারাদণ্ড

Reporter Name / ১৪৪ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বগুড়া, ২১ জুন: দীর্ঘ আট বছর পর আলোচিত শিশু রিফাত হত্যা মামলার রায় ঘোষণা করেছেন বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। আদালত মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন।

রোববার (২১ জুন) দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর নিহত শিশু রিফাতের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ১৫ জুলাই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা চলাকালে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের খাদাস বাজার এলাকার ব্যবসায়ী ও সাবেক কুয়েত প্রবাসী এনামুল হকের আট বছর বয়সী ছেলে রিফাত নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

১৬ জুলাই সকালে রিফাতের বাবা এনামুল হকের মোবাইল ফোনে কল করে অপহরণকারীরা পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং নির্দিষ্ট স্থানে টাকা নিয়ে যেতে বলে। মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে এবং কয়েকজনকে আটক করে।

তবে ঘটনার তিন দিন পর, ১৮ জুলাই সকালে শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকার ভদ্রাবতী নদীর সিংহবাড়ি ব্রিজের নিচ থেকে শিশু রিফাতের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা কয়েকজনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন নিহতের পরিবারসহ স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd