• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন: বাসা ছাড়তে গিয়ে হয়রানি ও মানহানির অভিযোগ চুমকি আক্তারের

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বগুড়া, প্রতিনিধি: বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বাসা ছাড়তে গিয়ে হয়রানি, চাঁদা দাবি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর প্রচারণার অভিযোগ করেছেন মোছাঃ চুমকি আক্তার।
লিখিত বক্তব্যে চুমকি আক্তার জানান, তিনি তার স্বামী মোঃ ইব্রাহীমকে নিয়ে বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করেন। প্রায় তিন মাস আগে তিনি বগুড়া শহরের জামিলনগর এলাকার জানে সাবা হাউজিংয়ে জাহাঙ্গীর আলম মাস্টার ও তার স্ত্রী আতিয়ার মালিকানাধীন একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
তিনি অভিযোগ করেন, বাসা ভাড়া নেওয়ার পর থেকেই বাড়ির মালিক পক্ষ বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে। কারণ ছাড়াই লিফট বন্ধ রাখা, পানির সংযোগ বন্ধ করে দেওয়া এবং অশালীন ভাষায় গালাগালিসহ তার স্বামীকে নিয়ে কটূক্তি করা হতো বলে তিনি দাবি করেন।
চুমকি আক্তার আরও বলেন, এসব কারণে তিনি বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। গত ২০ জুন ২০২৬ তারিখে ভাড়া পরিশোধ করে বাসার মালামাল সরিয়ে নেওয়ার সময় বাড়ির মালিক জাহাঙ্গীর আলম মাস্টার ও তার স্ত্রী আতিয়া বাধা দেন। এক পর্যায়ে তারা তার সঙ্গে ধাক্কাধাক্কি ও অসদাচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বাসা ছাড়ার অনুমতি দেওয়ার বিনিময়ে বাড়ির মালিক পক্ষ তার কাছে এক লাখ টাকা দাবি করে। একই সঙ্গে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করা হয় বলেও অভিযোগ তোলেন তিনি।
এ ঘটনায় তিনি বগুড়া সদর থানার আওতাধীন আমলী আদালতে জাহাঙ্গীর আলম মাস্টার ও আতিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন বলে জানান। মামলার নম্বর ১৪৬৮সি/২৬ (সদর)।
সাংবাদিক সম্মেলনে চুমকি আক্তার অভিযোগ করেন, মামলা দায়েরের পরও অভিযুক্তরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এবং তার স্বামীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচার করছে, যা তাদের সামাজিক মর্যাদা ও সম্মানের ক্ষতি করছে।
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd