• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

গাবতলীর মহিষাবানে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬


গাবতলী (বগুড়া) :

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন শ্রমিকদলের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে মহিষাবান ইউনিয়নের মড়িয়া পশ্চিমপাড়া খেলার মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম আর ইসলাম রিপন। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম আকন্দ বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন ইশতিয়াক আহম্মেদ সুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু তালেব সাহিন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি হাম্বি প্রাং, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, মহিষাবান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হোসেন ও আবু হাসান নাসির, মহিষাবান ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোলাবাড়ি বন্দর শ্রমিকদলের সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক অমিত হাসান এবং খেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় অংশ নেয় আর্জেন্টিনা সাপোর্টার্স ও ব্রাজিল সাপোর্টার্স দল। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকদের মতে, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd