• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

গোবিন্দগঞ্জে হানিট্র্যাপ চক্রের নারীসহ ৩ গ্রেফতার, জিম্মি যুবক উদ্ধার

Reporter Name / ১৩৫ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘবদ্ধ হানিট্র্যাপ চক্রের এক নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় জিম্মি অবস্থায় থাকা এক যুবককে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের সিংজানি (কালিতলা) এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল এলাকার আবু সাঈদ লিমনের স্ত্রী রমীম আক্তার রিপা (২৫), কামারদহ ইউনিয়নের বকশীচর এলাকার মৃত নইবরের ছেলে মোস্তফা (৪৫) এবং গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা এলাকার মৃত রমজান আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক যুবককে একটি ভাড়া বাসায় ডেকে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতন করে টাকা আদায়ের চেষ্টা করছিল চক্রের সদস্যরা। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তদের ঘরের ভেতরে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জানান, রমীম আক্তার রিপা মোবাইল ফোনে কৌশলে তাকে বাড়িতে ডেকে নেন। সেখানে পৌঁছানোর পর তাকে ঘরের ভেতরে নিয়ে মোবাইলে ভিডিও ধারণের চেষ্টা করা হয়। তিনি আপত্তি জানালে মোস্তফা ও শহিদুল জোর করে ঘরে ঢুকে তার কাছে টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা উপজেলার বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে হানিট্র্যাপের মাধ্যমে লোকজনকে ফাঁদে ফেলে আটকে রেখে নির্যাতন ও টাকা আদায় করতেন। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd