• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ায় কাচ্চি ডাইনে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৪৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

বগুড়া, ২৮ জুন: বগুড়া মহানগরের ইয়াকুবিয়ার মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৮ জুন) দুপুরে পরিচালিত এ অভিযানে রেস্টুরেন্টটির খাদ্য সংরক্ষণ ও পরিবেশ ব্যবস্থাপনায় একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া কাঁচা মাছ ও মাংসের সঙ্গে একই ফ্রিজে টক দই ও মসলা রাখা হয়েছে, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার পরিপন্থী।
অভিযানকালে আরও পাওয়া যায়, নষ্ট ও ফাঙ্গাসযুক্ত বাসমতি চাল ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি রেস্টুরেন্টের কিচেন ও স্টোররুমে ইঁদুরের বিচরণ এবং ইঁদুরের মলমূত্রের উপস্থিতিও লক্ষ্য করা হয়।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কাচ্চি ডাইনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান-এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-১২ এবং জেলা পুলিশ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd