• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গাবতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘর্ষ, আহত ২

Reporter Name / ৮১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

গাবতলী (বগুড়া)
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের উত্তর পাররানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৮ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে অন্তত দুইজন আহত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় স্থানীয় শিক্ষানুরাগী আব্দুল জলিলের সভাপতিত্বে সদস্য নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। এ সময় সদস্য নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষ চলাকালে বিদ্যালয়ের বেঞ্চ, চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে পাররানীরপাড়া গ্রামের হামাদুল হোসেন ও ভুট্টো ফকির আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
খবর পেয়ে গাবতলী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, ম্যানেজিং কমিটি গঠন নিয়ে মতবিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। বিষয়টি তদন্ত করে বিধি অনুযায়ী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd