• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

জমিজমা নিয়ে বিরোধ: বড় ভাইসহ কয়েকজনের হামলার অভিযোগ, ছোট ভাই গুরুতর আহত

Reporter Name / ১২৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

গাবতলী (বগুড়া), ৩০ জুন ২০২৬:

বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মহিষাবান মাস্টারপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই মোঃ মিনহাজ গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন ২০২৬) জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বড় ভাই মোঃ জাহার আলী ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন লাঠিসোঁটা নিয়ে মোঃ মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

আহত মিনহাজকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd