• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়া-রংপুর ডিএনসির যৌথ অভিযানে ১২ হাজার পিস ইয়াবাসহ ‘বুদা’ গ্রেফতার

Reporter Name / ১১০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

 

বগুড়া :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া ও রংপুর জেলা কার্যালয়ের যৌথ অভিযানে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে রংপুর মহানগরের কোতয়ালী মেট্রো থানাধীন কামাল কাছনা এলাকার জাহাজ কোম্পানি থেকে সাতমাথাগামী জে.এল. রায় রোডের দক্ষিণ পাশে অবস্থিত এস.এ. পরিবহন (প্রা.) লি. কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

ডিএনসি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে রংপুরে এস.এ. পরিবহনের মাধ্যমে ইয়াবার একটি চালান পৌঁছেছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তথ্যের সত্যতা যাচাই করে বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. জিল্লুর রহমানের নেতৃত্বে এবং রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু জাফরসহ একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গ্রেফতার ব্যক্তির হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৫৭টি চা পাতা ও ধনিয়ার প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ‘কোয়ালিটি গোল্ড’ ব্র্যান্ডের তিনটি চা পাতার প্যাকেট থেকে মোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. মুনছুর মন্ডল ওরফে বুদা (৫০), পিতা: মৃত জালাল মন্ডল। তার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর গ্রামে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৯(গ) এবং ২৬(১) ধারায় রংপুর কোতয়ালী মেট্রো থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. তাহিদুল আলম।

ডিএনসি জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd