• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এইচএসসি পরীক্ষা অনিশ্চিত শিক্ষার্থীর

Reporter Name / ১১২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে এইচএসসি পরীক্ষা অনিশ্চিত শিক্ষার্থীর

 বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে সুমাইয়া আক্তার (মানবিক বিভাগ) নামে এক শিক্ষার্থীর। নির্ধারিত সময়ে ফরম পূরণের জন্য টাকা জমা দিলেও কলেজের ভুলে প্রবেশপত্র না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মৃত ওবাইদুল হক বাবুর মেয়ে।

শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমাইয়া নির্ধারিত সময়ে কলেজ কর্তৃপক্ষের কাছে ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা জমা দেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তার রেজিস্ট্রেশন নম্বর ভুলভাবে এন্ট্রি করায় বোর্ড থেকে তার প্রবেশপত্র ইস্যু হয়নি। বুধবার (১ জুলাই) বিকেল পর্যন্ত কলেজে অপেক্ষা করেও প্রবেশপত্র হাতে পাননি তিনি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৯টায় এইচএসসি পরীক্ষা শুরু হলেও প্রবেশপত্র না থাকায় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকেও পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে জানা গেছে।

কান্নাজড়িত কণ্ঠে সুমাইয়া আক্তার বলেন, “আমার বাবা নেই। আমার ভাই অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছেন। আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু কলেজ কর্তৃপক্ষের একটি ভুলে আজ আমার সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে। তারা আমার কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকা নিয়েও ফরম পূরণে রেজিস্ট্রেশন নম্বর ভুল করেছেন। এখন আমি কী করব, বুঝতে পারছি না।”

এ ঘটনায় শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা দ্রুত বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ, শিক্ষা বোর্ড এবং প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থীর একটি শিক্ষাবর্ষ নষ্ট না হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd