• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

গাবতলীতে জমিজমার বিরোধে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারীসহ মা-মেয়েকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

গাবতলী, বগুড়া
বগুড়ার গাবতলী উপজেলার সদর ইউনিয়নের চকসদু গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে ৯ মাসের অন্তঃসত্ত্বা নারী ও তার মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত সুফিয়া বেগম গাবতলী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ জুলাই বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে চকসদু গ্রামের মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে ভাগী-শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র, লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে সুফিয়া বেগমের বাড়িতে প্রবেশ করে গালিগালাজ শুরু করেন।
প্রতিবাদ করলে অভিযুক্তদের একজন ধারালো চাকু দিয়ে সুফিয়া বেগমের মাথায় আঘাতের চেষ্টা করলে সেটি তার বাম কানে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসক তার কানে পাঁচটি সেলাই দেন। অভিযোগে আরও বলা হয়, তিনি মাটিতে পড়ে গেলে অন্য অভিযুক্তরা লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।
এ সময় সুফিয়া বেগমের ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়ে হাউশি খাতুন, যিনি সন্তান প্রসবের জন্য কয়েকদিন আগে বাবার বাড়িতে এসেছিলেন, মাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, তার পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে পড়ে যান এবং তার গর্ভের সন্তানও আঘাতপ্রাপ্ত হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত মা-মেয়েকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও বলা হয়েছে, হামলাকারীরা চলে যাওয়ার সময় প্রাণনাশের হুমকিও দিয়ে যায়।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ডিউটি অফিসার গোলাম মোস্তফা বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd