• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

গাবতলীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

গাবতলীতে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গাবতলী (বগুড়া) প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া-৭ আসনের এমপি মোর্শেদ মিল্টন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুনের নির্দেশনায় গাবতলী উপজেলা যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) উপজেলার নাড়ুয়ামালা উচ্চ বিদ্যালয় ও সুখানপুকুর ডিগ্রি উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান সুমন, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হযরত আলী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশরাফ, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রব বাশার, ইব্রাহিম খলিলুল্লাহ, গোলাম রাব্বিক, আনোয়ার হোসেন, আহসানুল হকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd