• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘটনাস্থল থেকে চিরকুট; তদন্তে পুলিশ

Reporter Name / ১৫৪ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

বগুড়া, ৪ জুলাই: বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের শিচারপাড়া গুচ্ছগ্রাম থেকে রাজিয়া সুলতানা (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহত রাজিয়া সুলতানা রিকশাচালক মো. আবু সাঈদ খন্দকার ও নাজমা বেগমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, তার মা ঢাকায় একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন এবং বাবা ঢাকায় অটোরিকশা চালান। বাবা-মা কর্মস্থলে থাকায় রাজিয়া গ্রামের বাড়িতে তার দাদি আছিয়া বেগমের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে চিরকুটের বিষয়বস্তু কিংবা মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ এখনই কোনো মন্তব্য করেনি।

ঘটনার বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ বা উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের অনুমান বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd