• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার আদমদীঘিতে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মিনহা দুই দিন ধরে নিখোঁজ, সন্ধানে পুলিশ ও পরিবার

Reporter Name / ৯১ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম মাসফিহা আক্তার মিনহা (১১)। তাকে খুঁজে পেতে পুলিশ, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা যৌথভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের পৌওতা এলাকার বাসিন্দা মিরু হাসান বাপ্পীর মেয়ে মাসফিহা আক্তার মিনহা সান্তাহার পৌর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গত রোববার (৫ জুলাই) সকালে ঘুম থেকে ওঠার পর তাকে পড়তে বসতে বলা হলে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য পাননি। এ ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
এদিকে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, নিখোঁজ শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। বিষয়টি জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টও করেছেন এবং সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি মাসফিহা আক্তার মিনহার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে ০১৭২১-৪২২৫১২ অথবা ০১৭১১-২৩৬৩২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd