নিজস্ব প্রতিবেদক | পত্নীতলা, নওগাঁ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। পবিত্র ঈদুল আযহা  উপলক্ষে অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তরুণ ও সমাজসেবক মোঃ আরিফুর রহমান চৌধুরী

তিনি ৬নং কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও পূর্ণ সমর্থন প্রত্যাশা করছেন।

এলাকাবাসীর দ্বারে দ্বারে আরিফুর রহমান চৌধুরী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। পোস্টার ও সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন:

“৬নং কৃষ্ণপুর ইউনিয়নবাসীদের জানাই পবিত্র ঈদুল আযহার  শুভেচ্ছা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া ও সহযোগিতা প্রার্থী। আপনাদের ভালোবাসা সাথে নিয়ে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

সেবার মানসিকতা ও প্রতিশ্রুতি

স্থানীয় সূত্র জানায়, আরিফুর রহমান চৌধুরী দীর্ঘ দিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন। নির্বাচনী প্রচারণায় তিনি সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন এবং অবহেলিত মানুষের অধিকার আদায়ের অঙ্গীকার করছেন।