• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫

বগুড়ার গাবতলীতে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name / ১৮১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বগুড়ার গাবতলীতে টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ার গাবতলী উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সন্ধাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন।

অভিযানকালে মোঃ খোকন মোল্লা (৪০) ও মোঃ লিটন মিয়া (৩৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত খোকন মোল্লা গাবতলী উপজেলার সন্ধাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের রস্তম আলী খোকার ছেলে এবং লিটন মিয়া একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতে ১ নম্বর আসামী খোকন মোল্লাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া ২ নম্বর আসামী লিটন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd