• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫ বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে কথিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৩ আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

“বৃক্ষ রোপণ করি, পরিবেশ রক্ষা করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং গাছের পরিচর্যা বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

মেলায় স্থানীয় নার্সারি ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বিভিন্ন প্রজাতির চারা নিয়ে অংশগ্রহণ করেন। মেলায় আগত দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দারা পছন্দের গাছের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের বৃক্ষমেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর আগ্রহ ও পরিবেশ সচেতনতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।

বৃক্ষমেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, নার্সারি মালিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd